নাগরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:০৬ অপরাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের মহাউৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে নিরবিচ্ছিন্ন আইন শৃঙ্খলা রক্ষার্থে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সোমবার সকালে উপজেলার ওঁ ঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির চৌধুরী বাড়ি ক্লাব, দুয়াজানি মহামায়া ক্লাব ও সূর্য কান্ত সাহার বাড়ি পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা ক্রাইম এন্ড অবস টাঙ্গাইল জেলা মো. আদিবুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহদী হোসাইন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি,সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সাহা ও সদস্য সচিব ঝুটন কুমার সাহা, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক ও এনসিপি নেতাকর্মীসহ পূজারীরা উপস্থিত ছিলেন ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন