নাগরপুরে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতা বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:০৭ অপরাহ্ণ

বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইলের নাগরপুরে ছাতা বিতরণ করা হয়েছে। সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার সকালে সলিমাবাদ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ছাতা বিতরণ করা হয়।

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদ হোসেন পল এর সভাপতিত্বে ও সলিমাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সদস্য আশিকুর রহমান নিশাত, সাবেক যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক মো: জাহিদ হাসান জাহিদ, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন