বাসাইল উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৩:০৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজের অন্তর্ভুক্ত বাসাইল উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মুসলিমুর রহমানকে সভাপতি ও কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে করটিয়া সরকারি সা’দত কলেজের অন্তর্ভুক্ত বাসাইল উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা জাহিদ মিয়া, মাহাতাব হাসান ও রবিউল হাসানের স্বাক্ষরিত প্যাডে ৯১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও আল মমিনসহ ১৩ জনকে সহ সভাপতি করা হয়েছে। মনির হোসাইনসহ সাত জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। শাহিন আহমেদসহ নয় জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ইমন মিয়াকে দপ্তর সম্পাদক করে চারজনকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। মাহমুদুল হাসানকে প্রচার সম্পাদক করে দুইজনকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। মিজানুর রহমানসহ চারজনকে তথ্য ও গবেষণা সম্পাদক করা হয়েছে। নারী বিষয়ক সম্পাদক ইনিয়া ইসলাম মনি, সহ-নারী বিষয়ক রিয়া আক্তার, মাসুদ হাসানকে ক্রীড়া সম্পাদক করে দুইজনকে সহ-ক্রীড়া সম্পাদক করা হয়েছে।

দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সৌরভ আহমেদ, সহ-দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, জাহিদ হাসানকে ছাত্র বিষয়ক সম্পাদক করে আরও দুইজনকে সহ-ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে। আইরিন আক্তার কনাসহ আরও ৩৫ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন