ঘাটাইলে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্ধোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ৬:২৪ অপরাহ্ণ

ঘাটাইল উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নয়িম মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ কর্মসূচির মাধ্যমে ঘাটাইল উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ১৮ হাজার ৫০০ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন