টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ৯:৪১ পূর্বাহ্ণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার কর্তৃক ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় যমুনা নদীতে অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত জেলার নাগরপুর ও গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রামের যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট উপজেলার ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তাগন এ অভিযানে নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান পরিচালনা করে প্রায় চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জন সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় । মা ইলিশ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন