নাগরপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, চালক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ৩:৪২ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে একটি সড়ক দুর্ঘটনায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল নাগাদ পাকুটিয়া ইউনিয়নের খানপাড়া এলাকায় ঢাকা থেকে আসা নাগরপুরগামী এস বি লিংক পরিবহনের একটি বাস তাকে পিছন থেকে চাপা দেয়।

নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার কন্যা। সে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুলছাত্রীর মরদেহ কাঁধে বহন করে বিক্ষোভ মিছিল করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা এই ঘটনায় সুষ্ঠ বিচারের পাশাপাশি ফিটনেসবিহীন এসবি লিং পরিবহন বন্ধের দাবি জানিয়েছেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন