ভূঞাপুরে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১১:০৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি টাকার নির্মানাধীন একটি প্রকল্পে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এ প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সরেজমিন দেখা যায়, উপজেলার বামনহাটা গ্রামে নির্মাণাধীন ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট বা বর্জ্য ব্যবস্থাপনার এই প্রকল্পটির নির্মা কাজ চলছে। ১ কোটি ৬৮ লক্ষ ১ হাজার ৬৮০ টাকা প্রকল্প ২০২৩-২০২৪ অর্থবছরে শুরু হয়। নির্মাণ কাজও শেষ পর্যায়ে। এরই মধ্যে কাজের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে ওপর পর্যন্ত কমপক্ষে চার জায়গায় ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় অধিবাসী সামসুল বলেন, ‘ফাটলগুলো নিজে দেখেছি। এই প্রকল্পটির ব্যবহার করা শুরু হলে হাউজে দেয়ালগুলো ধ্বসে যেতে পারে।’

খোকন নামে আরেকজন বলেন, ‘নির্মাণকালেই ফাটলের সৃষ্টি হয়েছে—এটা দুঃখজনক।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন কোনো প্রশ্নের উত্তর দিবেন না বলে জানিয়ে দেন। শুধু তাই নয়, তিনি সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব হাসান বলেন, ‘প্রকল্পটি আমার নিকট হস্তান্তর করবে, তখন আমি দেখে নেওয়ার কথা । আগেই যখন ইনফরমেশন পেয়ে গেলাম, তখন সরেজমিন দেখবো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএ

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন