ধনবাড়ীতে ত্রাণ পেল শতাধিক অসহায় পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ । ৯:৫১ অপরাহ্ণ

“এক সাথে কাজ করুন-হাত ধরে এগিয়ে যান” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে অসহায় হত দরিদ্র শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৩০অক্টোবর) বিকেলে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এফ ডাব্লিউ ফিউচার ওয়ার্ল্ড ধনবাড়ী অফিসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- এফ ডাব্লিউ ফিউচার ওয়ার্ল্ড ধনবাড়ী অফিসের ম্যানেজার সোনিয়া খাতুন।

এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ সভাপতি মনিরুজ্জামান মনি, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখারুল ইসলাম লেবু, হাদিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল হোসাইন, যুবদল নেতা শফিকুল ইসলাম লাল মিয়া, সমাজ সেবক রুকন সরকার ও জাসাসের নেতা সাগর আহম্মেদ সহ অন্যরা বক্তব্য দেন।

বিতরণ অনুষ্ঠানে এফ ডাব্লিউ ফিউচার ওয়ার্ল্ড ধনবাড়ী অফিসে কর্মরত সদস্য রাবেয়া, লাকী আক্তার, ভাবনা খাতুন, আঁখি আক্তার,নাজনীন আক্তারসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন