‘শাপলা কলি’ প্রতীক গ্রহণ করছে এনসিপি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ । ৪:৫১ অপরাহ্ণ

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

বিকেল সোয়া ৩টার দিকে এনসিপির ওই প্রতিনিধিদল সিইসির নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠকে বসে।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম-সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠক শেষে বেরিয়ে নাসীরুদ্দীন সাংবাদিকদের বলেন, শাপলা কলি আমরা নেব।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন