ঘাটাইলে মনোনয়নের বিরুদ্ধে বিএনপির আজাদ সমর্থকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ । ৭:৪৭ অপরাহ্ণ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায় উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কলেজ মোড় চত্বরে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাখানেক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ অঙ্গসংগঠনে নেতাকর্মীরা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন