টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ঢাকা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের একটি স্মারকের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এতে সভাপতি মনোনীত হয়েছেন মির্জাপুর রাজাবাড়ি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি শামছুল ইসলাম সহিদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, সহ-সভাপতি সুলতান উদ্দিন, সদস্য কমলা সরকার, সদস্য আফরোজা সহিদ, সদস্য রাবেয়া আক্তার, সদস্য মাসুদুর রহমান ও নাছরিন আক্তার।
নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান জানান, নতুন কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দুর্নীতির নেতিবাচক দিক ও ভয়াবহতা সম্পর্কে সচেতন করা।
তিনি বলেন, “আমরা সেই লক্ষ্যে কাজ করবো যাতে মানুষ দুর্নীতি করতে নিরুৎসাহিত হয় এবং দুর্নীতি লাঘব হয়।”
ইএইচ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৯:৩৯ অপরাহ্ণ