টাঙ্গাইল সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ । ৫:১৪ অপরাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনাসভা করেছে জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ও প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকুসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যান আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিলেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি চিরস্মরণীয় হয়ে আছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন