ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন পাওয়ায় মধুপুরে শ্রমিকদলের শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ১০:২৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন পাওয়ায় মধুপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের পক্ষ থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মধুপুর উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ আয়োজনে মধুপুর অডিটোরিয়াম হলরুমের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

এ সময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।

আলোচনা সভা শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন খান মুছা, সাধারণ সম্পাদক মাসুদ রানা।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ জোয়াদ্দার, সিনিয়র সাধারণ সম্পাদক বাবলু, পৌর সিনিয়র সহ-সভাপতি আশরাফ, পৌর সহ-সভাপতি আলম, সহ-সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক মনিরসহ উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন