মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ৭:১৪ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার মধ্যে বৃহৎ একটি উপজেলা হচ্ছে ঘাটাইল। বিভিন্ন দিক দিয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঘাটাইল থানা। এই থানা এলাকায় জনবসতি বেড়ে উঠায় অপরাধীদের বিচরণও বেড়েছে। ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আসার পরে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। কারণ, মাদকের বিরুদ্ধে এক রকম জিহাদ ঘোষণা করেছেন ঘাটাইল থানার ওসি।” দৈনিক ঢাকা প্রতিদিন” এর একান্ত সাক্ষাৎকারে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কঠোর ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এলাকার যুবসমাজকে রক্ষায় মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি নীরব ঘাতক। আমি দায়িত্ব নিয়েছি এবং আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মাদক ও জুয়া মুক্ত ঘাটাইল থানা এলাকা গড়ে তোলা।

ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এই সময় মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তারা হয় আত্মসমর্পণ করুক, নয়তো কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুক। আমার প্রশাসন মাদকের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর।” তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান-একযোগে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

তিনি আরও জানান, খুব শিগগিরই থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান শুরু হবে। এই অভিযানে সাদা পোশাকে পুলিশ নজরদারি বাড়াবে এবং স্কুল-কলেজের আশেপাশে বিশেষ টহল দল মোতায়েন করা হবে, যাতে যুবসমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পায়।

ওসির এই কঠোর অবস্থানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, ওসির উদ্যোগে এলাকা দ্রুতই মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন