শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট ৪ শত কম্বল প্রদান করেছে বেসরকারি এনজিও সংস্থা আশা।
মঙ্গলবার ১৮ (নভেম্বর) দুপুরে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্তের মাধ্যমে তারা এই কম্বল হস্তান্তর করেন।
এসময় আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আব্দুল আজিজ,সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: বসিরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার আব্দুল হাকিম, ব্রাঞ্চ ম্যানেজার শহিদুল্লাহ কায়সার, আশা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ১০:৪২ অপরাহ্ণ