মধুপরে কৃষি প্রযুক্তি প্রদশর্নী ও উদ্যোক্তা মেলা শেষ হবে আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ । ১০:৩৭ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদশর্নী ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ২১ নভেম্বর বিকেলে রাণী ভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ইফাদ ও ডানিডা’র আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর সোসাল সার্ভিস এই মেলার আয়োজন করে। পিকেএসএফ এর কারিগরি সহায়তায় উচ্চমূল্যের ফল-ফসলের জাত সম্প্রসরণ বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপি এই মেলা আজ শনিবার শেষ হবে।

উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পাল। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মধুপুর সরকারি কলেজ বাংলা বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, এসএসএর পরিচালনা পর্ষদের সদস্য উৎপল চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড.এ.কে ওবায়দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ অনিরাপদ খাবার গ্রহণের ফলে অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তী কষ্টার্জিত অর্থ চিকিৎসার পেছনে ব্যয় হয়। তাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিরাপদ ফল ফসল উৎপাদন ও নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। এতে করে কৃষি, কৃষক ও আমরা লাভবান হবো। অপরদিকে নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে পারলে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জন সম্ভব হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন