ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ । ৮:৪১ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক খালেক মন্ডলকে হুমকির প্রতিবাদে শনিবার (২২ নভেম্বর) ভূঞাপুর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও র‌্যালি বের করা হয়।

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইলের সখিপুর- বাসাইল আসনের সংসদের মনোনীত প্রার্থী আহমেদ আযম খান, ভূঞাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব আব্দুল খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন। তারই প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়ার সভাপতিত্বে ও নেতৃত্বে একটি র‌্যালি মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তিযোদ্ধা সংসদে সমাবেশ করে।
মুক্তিযোদ্ধা খালেক মন্ডলকে হুমকি দেয়া এবং অপমান করা মানে সারা দেশের মুক্তিযুদ্ধাদের অপমান করা। আমরা আহমেদ আযম খানের এই ঔদ্ধত্তপূর্ণ আচরণের তীব্রনিন্দা ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী, মহির উদ্দিন, ফজলুর রহমান প্রমুখ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন