মধুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ১২:৩৪ অপরাহ্ণ

জেলার মধুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাহাড়ি বন অঞ্চলের ঝলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের চর ফ্যাশন উপজেলার রাকিব (২৬) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পশ্চিম পাড়া গ্রামের মোখলেছুর রহমানের পুত্র ইয়াছিন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুইজন মোটরসাইকেলযোগে মধুপুরের রসুলপুর থেকে ঘাটাইলের উদ্দেশ্যে যাওয়ার সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পাহাড়ি বন এলাকা পাড়ি দেওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে। বাসস

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন