টাঙ্গাইলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ১২:৫২ অপরাহ্ণ

টাঙ্গাইলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে ব্যবসা পর্যালোচনা ও দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর রোববার বিকেলে শহরের বটতলা এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল মডেল এরিয়ার ইনচার্জ তায়েব হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) ও টাঙ্গাইলের আঞ্চলিক কর্মকর্তা নিখিল চন্দ্র বনিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র জেনারেল ম্যানেজার (উন্নয়ন) কাজী একরামুল হক, জোনাল ম্যানেজার আক্কাছ আলী, জোনাল ম্যানেজার হুমায়ুন কবীর, জোনাল ম্যানেজার গোলজার হোসেন ও জোনাল ম্যানেজার হাফেজ রাসেল আহমেদ প্রমূখ।

ওই সভায় নতুন বর্ষের ব্যবসায়িক পরিকল্পনা এবং চলতি সময়ে সংস্থার কর্মীদের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনা করা হয়। ওই অনুষ্ঠানে গ্রাহকদের বীমা দাবির চেক প্রদান করা হয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন