টাঙ্গাইলে আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ৪:৫৭ অপরাহ্ণ

টাঙ্গাইল, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার সকালে টাঙ্গাইল আইডিইবি কার্যালয়ের সামনে থেকে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি’র জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোশারফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মহাম্মদ হোসেন চুন্নু, ছাত্র বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা প্রমুখ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন