মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ৬:৪৮ অপরাহ্ণ

”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপ্যাদ কে ধারন করে টাঙ্গাইল মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ২৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫” আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রেলি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এ বিএম খায়রুল ইসলাম , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান প্রমূখ। সপ্তাহব্যাপি প্রাণিসম্পদ মেলায় ৩০ টি স্টল অংশ গ্রহন করে। অনুষ্ঠান সঞ্চালনায় পশু সম্প্রসারণ কমকর্তা ডাঃ জাহিদ হোসেন

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন