ধনবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ৬:৫২ অপরাহ্ণ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বর্ণাঢ্য র‍্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এদিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিল্পব কুমার পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও থানার ওসি শহিদুল্লাহ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনি সহ অন্যন্যারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলাসমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হাসান তালুকদার, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান,সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ, সাংবাদিক পলাশ ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উক্ত প্রদর্শনী মেলায় ২৫ টি স্টল অংশ নেয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন