ঘাটাইলে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ৮:৫৬ অপরাহ্ণ

‘‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬নভেম্বর) ৩০টি স্টলে প্রাণীজ তৈরী বিভিন্ন খাবার, প্রাণী মেলা মেলা, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় আয়োজিত, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে ভেটেরিনারি সার্জন (ভিএস) জাফরুল হাসান রিপনের সঞ্চালনায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ।

অন্যান্যদের মধ্যো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ আক্তারুজ্জামান উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন