দেলদুয়ারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ । ১২:০৫ অপরাহ্ণ

বুধবার টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ শোয়েব খান প্রমুখ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন