ভূঞাপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ১২:২২ অপরাহ্ণ

ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম (২৭) কে পশু জবাই ও মাংশসর মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পাথাইলকান্দি বাজারে অসুস্থ গরু জবাই করে ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছিল। দুর্ঘটনাজনিতভাবে আহত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত আশরাফুল ইসলাম (২৭) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে পুনরায় অন্য কোথাও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।

এ সময় ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ আবু তাহের, থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন