ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ৭:০৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি মোড় এলাকায় সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

রবিবার(৩০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ কাবিলা হোসেন (৪৩)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা চামুরিয়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাবিলা হোসেন মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে টেপিবাড়ি মোড় এলাকায় সবজি পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন