কালিহাতীতে অগ্নিকান্ডে একজন মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৪ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজি পাড়া বাজারে সোমবার দুপুরে আগুন লাগলে গফুর (৬০) নামে একজন পুড়ে মারা গেছে। সে দত্ত গ্রামের নবাব আলীর ছোট ভাই।
জানা গেছে, কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের কাগুজি পাড়া বাজারে বেলা ১ টার সময় আফজাল টেড্রার্স পেট্রোল,গ্যাসের দোকানে আগুন লাগলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে দোকানে থাকা আ: গফুর পুড়ে মারা যায় এবং দোকানে থাকা মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভে ফেলে। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ধারনা করা যায় পেট্রোলের
অথবা গ্যাসের বোতলে হতে আগুনের সূত্র হতে পারে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন