ঘাটাইলে নানা কর্মসূচি মধ্যে ঘাটাইল মুক্ত দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৪:১৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১০ডিসেম্বর ঘাটাইল হানাদার মুক্ত দিবস জাকজমকপুর্ন ভাবে পালিত হয়েছে।বুধবার সকাল ৯টা ৩০মিনিটে পালিত হয়। দিবসটি উপলক্ষে মুক্তি যোদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তোলন জাতীয়, মুক্তি কমপ্লেক্স উদ্বোধন,শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আহবায়ক কমিটি বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ড আয়োজিত, বীর মক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মাহবুবুল চাঁন মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই)মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শাহনেওয়াজ প্রমুখ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন