ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ৮:০৮ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দু’দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

আজ ১১ ডিসেম্বর, ২০২৫ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম দিনের তিন ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশনেন স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো সেই দাবি পূরণ হয়নি। তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন