২৫ ডিসেম্বর দেশে আসছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ৮:১০ পূর্বাহ্ণ

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এই আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।

তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময় জানানো হয়েছিল।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তএ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন