মধুপুরে বুদ্ধিজীবিদের স্বরণে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৫:১১ অপরাহ্ণ

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের উপস্থিতিতে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদদের স্মরণে শোক র‌্যালি বের করা হয়, যা বংশাই নদীর তীরবর্তী শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমের চতুর্থ তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা হোসাইন, হিসাবরক্ষক অফিসার মনিরুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার ডা. শহিজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে তাঁদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন