সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নির্বাচনী মত বিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৭ অপরাহ্ণ

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক টাঙ্গাইল সদর-৫ এর ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিমের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার বাগিল ইউনিয়নের ঢালান শিবপুর এলাকায় সাবেক বিএনপি নেতা মতিয়ার রহমানের বাড়িতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলাদলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, আবিদা আক্তার অপু, কোহিনুর বেগম, মিতু আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন