ঘাটাইল ক্লাব শিশু বৃত্তি প্রদান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৩:৪৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঘাটাইল ক্লাবের উদ্যোগে বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেনের ৩৩জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ৪৫জন কে সাধারণ শিশু বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার(২৭ডিসেম্বর) সকাল ১১টায় বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

ঘাটাইল ক্লাব আয়োজিত বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ রজব আলীর সঞ্চালনায় বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ গোলাম মওলার সভাপতিত্বে, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান ঘাটাইল ক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল ক্লাব সম্পাদক কাজী মাহমুদ জাহান সহ সম্পাদক আমিনুল ইসলাম খান বিপ্লব ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল হক সিজার কোষাধ্যক্ষ সৈয়দ আলী আহমেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, বৃত্তি কমিটির উপদেষ্টা এস এম আব্দুল লতিফ সদস্য গোলাম সরোয়ার, জহির আল মামুন খান মোঃ,জাহিদ হাসান, প্রমুখ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্তদের তিন হজার টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের দুই হাজার টাকা প্রদান করা হয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন