মির্জাপুরে বিদ্যালয়ের গ্রিলে ঝুলছিল বৃদ্ধের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৯ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বারান্দার গ্রিলে ঝুলন্ত অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয় ভবনের বারান্দার বাহিরে গ্রিলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন পুলিশ। তবে তার দুই পা মেঝেতে ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই বৃদ্ধ রাতে বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে ছিল। রবিবার সকালে হাঁটতে গিয়ে কয়েকজন তাকে বিদ্যালয়ের বারান্দার বাহির গ্রিলে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দেওহাটা ফাঁড়ির পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, ‘খবর পেয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের ইনহেলার ও ৩০ টাকা পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন