কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৭:০৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই ব্যক্তির মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ‘নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন