বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৭:০৭ অপরাহ্ণ

টাঙ্গাইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সদর উপজেলার কাগমারী এলাকায় করটিয়া ইউনিয়নের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, জামান ট্রেডার্সেরকে ৫০ হাজার এবং আসমা ট্রেডার্সেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন