ঘাটাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাদ এশা যুব ঐক্য ফাউন্ডেশনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলিল লেখক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস এস.এম. সাইফুল ইসলাম লাল,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান সোয়েব,বিশিষ্ট ব্যবসায়ী বায়েজিদ খানসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্র দলের সদস্য সজিব তালুকদার। এ সময় মরহুমার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন