মির্জাপুরে লাল মাটিকাটায় ৪ ব্যবসায়ীর ৯ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ৭:০২ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পাহাড়ী লাল মাটিকাটার অপরাধে চার ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন তাদের জরিমানা করেন। যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও শহিদুল দেওয়ান তিন লাখ, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদার তিন লাখ, আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার দুই লাখ ও কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাহিনের এক লাখ টাকা।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা রাতের আধারে ভেকু মেশিন দিয়ে লাল মাটির টিলাকেটে ড্রাম ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন অভিযান চালিয়ে মাটিকাটার সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে নয় লাখ টাকা জরিমানা আদায় করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সুরাইয়াস ইয়াসমিন জানিয়েছেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন