টাঙ্গাইল, ১০ জানুয়ারি, ২০২৬(বাসস) : স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ৪:২৯ অপরাহ্ণ