মির্জাপুরে জ্ঞান ও সভ্যতার পুনজার্গরণে যুবকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৭:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে জ্ঞান ও সভ্যতার পূনর্জাগরণে যুবকদের ভূমিকা শীর্ষক বিশেষ সেমিনার হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি)
দিনব্যাপী মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল অঞ্চল এই সেমিনারের আয়োজন করে।
প্রতিষ্ঠানের টাঙ্গাইল অঞ্চলের কো-অডিনেটর বায়োজিত খান তামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের তরুণ কৃষি বিজ্ঞানী গবেষক আশিকুর রহমান সৈকত।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী চিন্তা ও গবেষণা ইনট্রিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস। সেমিনারে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন