কালামের ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ৯:২০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর ধানের শীষের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন।

বুধবার টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক তাদের প্রতীক বরাদ্দ দেন।

এছাড়া এ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন হাতি প্রতীক পেয়েছেন। ভোটের মাঠে এ আসনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, একটি ক শ্রেণির পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে মির্জাপুর উপজেলা গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৮২৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ১২৩ জন, নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন