টাঙ্গাইলে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ৫:৫৪ অপরাহ্ণ

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জাকির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় তিনি নির্বাচনী প্রচারণা ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

মতবিনিময়কালে জাকির হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় ভাল সাড়া পাওয়া যাচ্ছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত (হাতপাখা) প্রতীকের এমপি প্রার্থী। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যার কথা শুনেছেন এবং সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি বলেন, “আমি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্খা নিয়ে নয়, বরং দায়িত্ববোধ ও জবাবদিহিমূলক রাজনীতি উপহার দেওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে টাঙ্গাইল সদর আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। সুপরিকল্পিত অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষাখাতে নৈতিকতা, দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যুব সমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ, সচেতনতা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলী, সহসভাপতি আনিসুর রহমান সিল্টু, আব্দুল কাদের, ছাত্র ও যুব সম্পাদক এনামুল হক নাঈম, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন