মধুপুর-ধনবাড়ী ১৪৮ কেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৩২ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনেও চলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ উপলক্ষে ইতোমধ্যে ভোট কেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) এ আসনটিতে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৮ টি।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) এ আসনের ১৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টিই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

ঝুঁকিপূর্ণ এর মধ্যে রয়েছে মধুপুরের ১৫টি এবং ধনবাড়ী উপজেলায় ১২টি কেন্দ্র। ঝুঁকি পূর্ণ কেন্দ্র গুলির জন্য বাড়তি নিরাপত্তা হিসেবে সিসি ক্যামেরার সংযোগ স্থাপন করেছে নির্বাচন কমিশন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপদে ভোট প্রদান ও তাদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ র‌্যাব, বিজিবি, তিন প্লাটুন সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোতায়েন থাকবে এ আসনটিতে।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৪৩৩ জন। হিজড়া ভোটার রয়েছে ২ জন। এ ভোটারের জন্য ভোটকক্ষ রয়েছে ৮৪০টি।

Google News Icon
আ

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন