কালিহাতীতে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:০০ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে। অভিযোগ অনুযায়ী, শিক্ষিকা বিদ্যালয়ে আসার পর স্থানীয় কামাল হোসেন তাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এসে তাকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করে। তিনি এলেঙ্গা পৌরসভার মশিন্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, সংবাদ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন