মির্জাপুর আসনে বিশাল ব্যবধানে এগিয়ে বিএনপির প্রার্থী আবুল কালাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:০১ অপরাহ্ণ

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী। একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ১২৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ২৬৭ ভোট। ৭১ হাজার ৫১ ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

এ আসনে এবারের ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন ও তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছে। বৃহস্পতিবার সন্ধায় প্রতিটি কেন্দ্রে দেয়া ফলাফল শিট থেকে এই ফলাফল জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে মির্জাপুর উপজেলায় ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল থেকেই ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে আসেন। উপজেলার সব কেন্দ্রেই আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগের বেশ নেতাকর্মীদের ভোট দিতে দেখা গেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন