প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:০০ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এর আগে দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ নেতার প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। আলাদা টেলিফোন আলাপে তিনি বাংলাদেশ এ নেতাদের সঙ্গে কথা বলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন