জামায়াত আমীরের বাসায় তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের বাসভবনে পৌঁছেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি জামায়াত আমীরের বাসায় পৌঁছান।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, জামায়াত আমীরের বাসা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন