সৌদি আরবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই দিনে রোজা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও।
এদিকে মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে বৃহস্পতিবার রোজা শুরু হবে।
সেক্ষেত্রে বৃহস্পতিবার বাংলাদেশেও রোজা শুরু হতে পারে। তবে রোজা কবে থেকে শুরু হবে সেই সিদ্ধান্ত দিতে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা ডেকেছে। বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এদিন সন্ধ্যা ৬টায় সভা শুরু হবে। ইসলামী পঞ্জিকায় রমজান মাসকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৩৬ পূর্বাহ্ণ