গোপালপুরে মানবিক সংগঠনের উদ্যোগে ১০০ টি পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:২৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে ১০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কাহেতা উচ্চ বিদ্যালয় মাঠে নিস্বার্থ সংগঠন Selfless Organization Kaheta (SOS)-এর উদ্দ্যোগে এই মানবিক কার্যক্রমে মুড়ি,ছোলা,খেজুর,চিনি,ডাল,পেয়াজ সম্বলিত ইফতার সামগ্রী ১০০ টি পরিবারকে প্রদান করা হয়।
মানব সেবা এবং সমাজ সেবামূলক কাজ করার লক্ষ্যে ২০২১ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারেও ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী মামুন ও সহ-সভাপতি শরিফুল ইসলাম মিলন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন, মো.হাবিব মোর্শেদ বুলেট।
সংগঠনের সভাপতি মো.মোস্তফা কামাল বলেন, আগামী রমজানে যাতে আরও বেশী সংখ্যক পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও সকল গ্রামবাসীকে এই মহৎ কাজে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন