একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:০০ অপরাহ্ণ

২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে’ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এসময় রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন।

এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন